Posts

আমরা সংস্কৃতিপ্রেমী বাঙালী সমাজ-

  আমরা হাসির গানে ভুঁড়ি দুলিয়ে হাসি, দুঃখের গান শুনে আহা উঁহু করে চোখে পানি আসুক বা না আসুক ফ্যাতফোত করে নাক টানি ঠিকই। নতুন গান শুনে হাততালি দিই, পিঠ চাপড়ে দিই, সেই গান ভুল বানানে লিখে এসএমএস পাঠিয়ে প্রেমিকার সাথে পেম-পেম খেলি। কিন্তু ক্ষুধার্ত শিল্পী সে গানের মূল্য চাইতে এলে এমন একটা ভাব করি যেন আমাদের পেটে লাথি মারল কেউ। ব্যাটা শিল্পী হয়েছিস, টাকা আবার কী? দুঃস্থ না হলে শিল্পী হওয়া যায় নাকি? যুগটাই হলো ফ্রি-এর যুগ। ইন্টারনেটের জন্যে প্রতি মাসে বিল তো দিচ্ছিই, সেখান থেকে গান শুনতে আবার টাকাও দিতে হবে? যা বাবা! গান শুনে লাইক দিচ্ছি, শেয়ার দিচ্ছি, মাগনা প্রচার হচ্ছে না বলো? সেগুলোকেই নুন মরিচ মাখিয়ে পান্তা ভাতের সাথে খেয়ে ফেলো! ছবি আঁকেন? প্লিজ দিন না এঁকে আমার পোষা কুকুরটার একটা হাস্যমুখের ছবি! ও আচ্ছা, তুমি ফটোগ্রাফার? আমার ছেলের খৎনা পরশুদিন, ছবি তুলে দিয়ো বাছা, টাকা হয়ত পাবে না কিন্তু লোকে চিনবে তোমাকে। আপনি লেখক? সে তো আমিও লিখি; কেন, ফেইসবুক স্ট্যাটাস! ও আচ্ছা আচ্ছা, কবিতা? আবার উপন্যাসও! বাহ বাহ বেশ তো। তা ভাই বইয়ের দাম কতো? ২ ডলার!!! ইশ, জ্ঞান বিক্রি করছেন ভাই? ছি ছি ছি। পি...

| আশফাক নিপুণের টেলিফিল্ম 'ভিক্টিম' |

|| স্পয়লার এলার্টঃ নাটকের গল্প বলে দেয়া নেই কিন্তু সমাপ্তি নিয়ে ইঙ্গিত আছে || গতকাল সন্ধ্যায় নাটক দেখা শেষ হওয়ার পরে প্রথমেই মাথায় এসেছিলো, সুন্দর একটা নাটক কিন্তু শেষটা আরও ভালো হতে পারতো। তখন মনে পড়লো কয়েকদিন আগে মার্গারেট এটউড এর 'ব্লুবেয়ার্ড'স এগ' গল্পটা পড়ে নিজের নোটসে এক লাইনে লিখে রেখেছিলাম, "সব গল্পকেই হয়তো সুনির্দিষ্ট কোনও সমাধান দেয়ার দরকার পড়ে না, বরং সমস্যা তৈরির সময়ের স্ট্রাগলকে বিষয়বস্তু করেও একটা গল্প খুব ভালো মানের হতে পারে।" এটউডের গল্পের জন্যে আমার এই উদার নীতি আর আশফাক নিপুণের গল্পের জন্যে এই খুঁতখুঁতানি মনোভাবের কারণে নিজের উপরেই বিরক্ত হলাম খুব। এটাকে আমার বাঙালী মনের সঙ্কীর্ণতা ছাড়া আর কিছু মনে হচ্ছে না! সে যাই হোক, শেষ কথা হলো, বহুদিন পরে খুব সুন্দর একটা বাংলা টেলিফিল্ম দেখলাম। যত্ন নিয়ে ভাবা গল্প আর সেই সাথে প্রত্যেকটি চরিত্রের অসাধারণ পরিমিত এবং সাবলীল অভিনয়ের ক্রেডিট নিঃসন্দেহে নির্মাতার। আশফাক নিপুণের করা কাজ এখন থেকে খুঁজে খুঁজে দেখবো বলে ঠিক করে ফেললাম।

বাংলা ইবই এলো কাদের হাত ধরে?

Image
| বাংলা ইবই এলো কাদের হাত ধরে? |   মাসতিনেক ধরে একটা খুব দারুণ ভালো ব্যাপার ঘটে চলছে বাংলা বইয়ের জগতে, সেটা হচ্ছে, হঠাৎ করে অনেকগুলো প্রকাশনী এবং অনেক পাঠক বাংলা ইবই প্রকাশে ও পাঠে আগ্রহী হয়ে উঠেছেন।এতগুলো বছর আন্তর্জালে বাংলা ইবই ছিল খুবই স্বল্প-সংখ্যক, একেবারে হাতে গোনা যাকে বলে। তুলনায় এ বছরের প্রথমার্ধেই বিভিন্ন ইবুক স্টোরে বাংলা ইবইয়ের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। এর চেয়ে খুশির খবর আমার জন্যে আসলেই আর কিছু নেই। লম্বা সময় ধরে বাংলা ইবইকে জনপ্রিয় করতে এর খুঁটিনাটি নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আসছি। গত কয়েকবছরে বেশ কয়েকটি বইয়ের ক্রমবর্ধমান বিক্রি এ ব্যাপারে আমাকে আরও বেশী আশাবাদী করে তুলেছে। যদিও বাংলাদেশে অনলাইন পেমেন্ট এবং ইবুকস্টোরের ব্যবহার সহজসাধ্য না হওয়ায় দেশের বাজারে ইবই প্রকাশের বাঁধা এখনও কাটেনি, তবে দেশের বাইরে বাংলা ইবইয়ের পাঠকসংখ্যা দিন দিন বেড়ে চলেছে। কিন্তু গত কয়েকমাস ধরে, সম্ভবত, এই মহামারীর কারণেই, ঘরে বসে সহজলভ্য হবার সুবাদেই বাংলা ইবই প্রকাশের হার অনেক বেড়েছে। এর মধ্যেই হঠাৎ খেয়াল করলাম, বাংলা ইবই কারা প্রথম প্রকাশ করা শুরু করেছেন বা কে কত আগে থেকে বাংলা ইবই ...

নিরালা নীলে | আসাদুজ্জামান নূর

Image
৬৪ পৃষ্ঠার বইয়ের শেষ এগার পাতায় ছবি দেয়া। ভূমিকা এবং বারো পৃষ্ঠার প্রথম লেখাটি শুধু নূরের নিজের লেখা। বাকি সব অনুলিখন।  এই বইয়েয়ে লেখকের নামের জায়গায় আসাদুজ্জামান নূর থাকাটা কি সঠিক হয়েছে?  আমার তা মনে হচ্ছে না।  ভূমিকায় তিনি জানিয়েছেন- অনুলেখকের অসহনীয় চাপে পড়ে এই বই প্রকাশিত হয়েছে। চাপের কারণ কী জানি না, কিন্তু সে চাপে রাজি না হলেই হয়ত ভাল হতো।  আসাদুজ্জামান নূর খুব প্রিয় মানুষ বলেই বইটি শেষমেশ পড়ে গেলাম। অভিনয় শুধু নয়, তাঁর আবৃত্তি, নাটকে সংলাপ যেভাবে বলেন এবং সর্বোপরি তাঁর বাংলা উচ্চারণের আমি দারুণ ভক্ত। সেই ভাললাগা থেকে, বইয়ে তাঁর একমাত্র স্মৃতিকথাটুকু পড়লাম।  এটুকুই খুব ভাল লেগেছে।  বাকিটুকু নিয়ে কিছু না-ই বলি, থাক।

ব্যক্তিগত | উৎসব রায়

Image
এই সময়ের বাঙালী পাঠক হওয়ার যন্ত্রণা হলো, ভাল কবিতা পড়তে চাইলে এখনো পুরনো প্রেমের কাছে ফিরে যাওয়ার মত করে বুককেসের পুরনো কবিতার বইগুলোকেই কাছে টেনে নিতে হয়। সব চেনা নাম সেখানে, চেনা আশ্রয়, মনের ভেতরে যারা ঈশ্বরের জায়গা নিয়ে বসে আছেন। এই আকালে, উৎসব রায়ের কবিতা পড়ে ভাল লাগল অনেক। মনে হলো- নতুন কোনও কবি হয়তো আমাদের দিগন্তরেখায় ধীরে ধীরে উঁকি দিচ্ছেন- যার কবিতায় পুরনো ভালোলাগাগুলোকে নতুন করে পাওয়ার আশা জাগে।

সত্যজিৎকে নিয়ে | শঙ্করলাল ভট্টাচার্য

Image
একটানা একটাই বই পড়ে যাওয়ার আনন্দ, অনেকদিন হলো, পাওয়ার সুযোগ হয়ে উঠছিল না। সমস্যা আমারই, একই সঙ্গে কয়েকটা বই পড়তে থাকি। সেগুলোর অবস্থানও ভিন্ন ভিন্ন জায়গায়; কোনোটা বিছানার পাশের সাইডটেবলে, তো কোনোটা কাজের টেবলের ওপরে। একটা ফোনে তো অন্যটা কিন্ডলে। যখন যেখানে পড়তে সুবিধা হয় আর কি।   এই অনভ্যাসের মধ্যেও এই বইটা টানা পড়ে শেষ করে ফেললাম। ছোট বই, লকডাউনের জন্যে বাসায় বন্দী- যখন যে রুমে গিয়েছি সাথে করে নিয়ে ঘুরেছি।   বইটির নাম 'সত্যজিৎকে নিয়ে'- কারণ হিসেবে এটাই আসলে যথেষ্ঠ। কিন্তু তার সঙ্গে লেখকের কৃতিত্ব না দিলে অন্যায় হবে। শঙ্করলাল ভট্টাচার্যের অনেক গুণ, তিনি গল্প উপন্যাস লিখেন, আবার সাংবাদিক, সেই সাথে সংগীতজ্ঞও বটে।   এই বইটি মূলত সত্যজিতের কয়েকটি সাক্ষাৎকারের সংকলন, শঙ্করলালের নেয়া। এবং সেই সাথে কয়েকটি পত্রিকায় ছাপা হওয়া নিবন্ধও রয়েছে। বলা বাহুল্য সেগুলোও সত্যজিৎ সম্পর্কিত।   শঙ্করলালের বর্ণনায় সাংবাদিকসুলভ 'টু দ্য পয়েন্ট' টোনের বদলে বরং লেখকসুলভ একটা আরামদায়ক অলসতা খেয়াল করলাম। শুরুর লেখাটায় সত্যজিতের বসার ঘরে বসে তাঁর জন্যে অপেক্ষা করতে করতে ক...

হিরণ্ময় কথকতা - মাহমুদুল হক-এর সাক্ষাৎকার সংকলন

অনেক বছর আগে মাহমুদুল হক-কে প্রথম যখন পড়ি, তখন লিখেছিলাম, তিনি একজন সাপুড়ে লেখক; লেখার মন্ত্রে তিনি পাঠককে বশ করে ফেলতে পারেন। তারপর থেকে যত পড়ে গেছি, আমার সেই ধারণা আরও পোক্ত হয়েছে। ইলিয়াসের পরে মাহমুদুল হকই আমার সবচেয়ে প্রিয় বলা যায়, কালো বরফ আজও আমার কাছে একটা জাদুর বাক্স।   হিরণ্ময় কথকতা - এই জাদুকর লেখকের অনেকগুলো সাক্ষাৎকারের সংকলন। সম্পাদনা করেছেন- আহমাদ মোস্তফা কামাল।   একটানা পড়ে শেষ করলাম বইটা। এর আগে বিশদ কোন সাক্ষাৎকার পড়িনি তেমন, তাই আগ্রহের কমতি ছিল না আমার। লেখকের শুরুর দিকের লেখার কথা, তাঁর শৈশব, লেখক-বন্ধুদের গল্প, অনেক কিছুই উঠে এসেছে আলাপচারিতায়। শহীদ সাবের, শহীদ কাদরীর কথা এসেছে অনেকবার। এসেছে মানিক, ওয়ালিউল্লাহ, বিনয় মজুমদার, সুনীল, শক্তি, শ্যামল, আল মাহমুদ, শামসুর রাহমানের কথা।   যেহেতু বিভিন্ন সময়ে অনেকের নেয়া সাক্ষাৎকার, তাই কিছু পুনরাবৃত্তি এসেছে, কিন্তু এটুকু বোধগম্য। প্রায় সব প্রশ্নকারীর একটা বিশেষ ঝোঁক ছিল লেখকের লম্বা সময় লেখালেখি থেকে বিরত থাকার কারণ জানতে। সেটা নিয়ে শেষমেশ কিছুটা ধারণা পাওয়া গেল।   তাঁর প্রতিটি বইয়ের আশ্চর্য সুন্দর সব ন...

প্রার্থনা-কাব্য

Image
প্রার্থনা-কাব্য   ----   দুঃখ আমাকে ছেড়ে   যেন কখনো না চলে যায়।   দুঃখ মানেই সৃষ্টির অপার শক্তি,   তোমার চেয়ে ভালো তা কে জানে হায়।   হে হিংসুটে প্রভু,   আমার সকল সুখ তুমি নিয়ো;   তার বদলে দুঃখগুলো,   আমায় রাখতে দিয়ো।   --   তারেক নূরুল হাসান   ১১/০৬/২০  

আমি যেখানে আছি -

Image
আমি যেখানে আছি-   --------------------- আমি কিন্তু এখানে এখন নেই,   বরং রয়েছি সুদূর অতীতে,   এই ঘরের কোণেই চুপটি দাঁড়িয়ে আছি,   কিন্তু কাঁপছি বহু আগের শীতে।   আমার কোনও আগামী কাল নেই-   বর্তমানেও আমার দারুণ ভয়,   শান্তি দেয় শুধুই গতকাল,   অতীতটাকেই আপন মনে হয়।   একলা পথে পিছিয়ে গিয়ে হাঁটি,   তোমরা আমায় খুঁজোনা প্লিজ আর, দিঘীর জলে গা ডুবিয়ে আছি,   নাক ভাসিয়ে দিচ্ছি ডুব সাঁতার।      তুমি দেখছ যাকে, ভাবছ আমি,   কিন্তু আমি এখন এখানে নেই। অতীত থেকে আলো এসে ছুঁলে,   একটা গাঢ় ছায়া তো পড়বেই।   - তারেক নূরুল হাসান ০৯/০৫/২০২০  

একজন গৃহপালিত প্রাণী

একজন গৃহপালিত প্রাণী পৃথিবীর সর্বাপেক্ষা নির্বিবাদী গৃহপালিত প্রাণীটির নাম- মা। এরা তেমন কোন রা করে না,   জোর-জুলুমের প্রতিবাদ করে না। খেতে পেলে খায়,   আবার না খেয়েও সহাস্যে তাঁদের দিন চলে যায়।   সবার সব কিছু ঠিকমতন হচ্ছে কি না,   সেদিকে খুব খেয়াল তাঁদের।   শুধু নিজের বেলায় মস্ত মনভুলো।   হয়ত ওষুধ খেতে ভুলে যায়, হয়ত নিজের পাতের খাবার পড়ে থাকে। কোনো কারণে চোখের কোণ ভিজে গেলে, চট করে তা শুকিয়ে নিতে অবশ্য ভুল হয় না। আমাদের সবার বাড়িতেই একটা করে এই প্রাণী থাকে।   আমরা তাই আলাদা করে এদের অস্তিত্ব টের পাই না।   বাড়ির গরু মুরগী হাঁস এবং মা- সবাই থাকে যার যার নিজের মতন।   আসা যাওয়ার পথের পাশে, নিজের মতন।   কোনো কোনো বাড়ির মা - হঠাৎ হঠাৎ হারিয়ে যায়।   অসুখে ভুগে, বা এমনিই, হয়তো মনের খেয়ালে,   সে হঠাৎ করেই না ফেরার দেশে পাড়ি জমায়।   বাড়ির সবার খুউব অসুবিধে হয় তখন।   কেউ বিরক্ত হয় মা নেই বলে, কারও কারও অভ্যাসের ছন্দপতন হয়।   সবাই খুব করে গালমন্দ করে, তাঁর অনুপস্থিতিকে।   শুধু বাড়ির সব গরু মুরগী হাঁস,   ঘরের টেবল ব...