Posts

Showing posts from March, 2026

স্লটারহাউজ ফাইভ, অথবা, দি চিলড্রেন’স ক্রুসেড/ কার্ট ভনেগাট জুনিয়র

Image
যুদ্ধবাজ মানুষদের এই পৃথিবীতে ক্লান্ত-শ্রান্ত এক পাঠক ভনেগাটের এই বইয়ের মধ্যে আশ্রয় খুঁজে নেওয়া ছাড়া আর কী-ইবা করতে পারে! এই বইটাকে ভালো লাগার অনেক কারণ থাকতে পারে, মন্দ লাগারও। তবে আমি এটিকে মনে রাখব যে-কোনও যুদ্ধ যে মহিমান্বিত কিছু নয়, বরং খুব নৃশংস আর কুৎসিত একটা ব্যাপার, এটা শেখার প্রথম পাঠ হিসেবে। পছন্দের একটা পৃষ্ঠা অনুবাদ করে ফেললাম চট করে। *** “... মেরি তারপরে আমার দিকে ঘুরে তাকালো, দেখলাম খুব রেগে আছে সে, এবং রাগটা আমারই ওপর। অনেকক্ষণ ধরেই নিজের সাথে কথা বলছে সে, তাই পরের কথাটা শুনেই বোঝা গেলো, একটা লম্বা আলাপের খণ্ডাংশ সেটা। 'তোমরা তখন একেবারে শিশু ছিলে,' সে বললো। 'কী?' আমি বললাম। 'যুদ্ধের সময় তোমরা একদম শিশু ছিলে, ওপরতলায় যেসব বাচ্চারা খেলছে, ওদের মতন। ' আমি মাথা নেড়ে সায় জানালাম। এটা সত্যি আমরা সদ্য কৈশোর পেরনো যুবা ছিলাম ওই সময়, আমাদের শিশুত্ব আমাদের ছেড়ে যায়নি তখনও। 'কিন্তু তুমি একথা তোমার বইয়ে লিখবে না, তাই না?' এটা প্রশ্ন ছিল না, ছিল অভিযোগ। 'আমি- আমি ঠিক জানি না,' বললাম আমি। 'কিন্তু আমি জানি,' মেরি বলে, 'তুমি ভান করবে...

মানুষের তৈরি শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা / তারেক নূরুল হাসান

Image
সৃজনশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে তর্কে বিতর্কে দুনিয়া সয়লাব। এসব দেখে শুনে প্রোফেসর শঙ্কুর কথা মনে পড়ে। নানা আবিষ্কার ও অ্যাডভেঞ্চার নিয়ে বিজ্ঞানীমশাই ব্যস্ত দিন কাটান, বেঁচে থাকতে হলে দৈনন্দিন অন্য যেসব কাজ করতে হয়, সেসবে ব্যয় করার মত সময় তাঁর হাতে খুবই কম। এ কারনে তিনি আবিষ্কার করেছেন নানা ধরনের বটিকা। যেমন, তৃষ্ণা কমাতে তৃষ্ণাশক বটিকা। আবার মাছ খেতে ফিশ পিল, এতে করে মাছ রান্নার ঝামেলা ছাড়াই পিল খেয়ে নিয়ে মাছের স্বাদ পাওয়া হয়ে যায়। কফির জন্যে কফি পিল। আবার খুব গরম বা ঠাণ্ডায় আরাম দেওয়ার জন্য আছে এয়ারকন্ডিশন পিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেন অনেকটা প্রোফেসর শঙ্কুর বটিকার মতই কোনো ব্যাপার। ইচ্ছে হলো, তো এক ক্লিকে একটা ছবি তৈরি করে ফেলা যায়, অন্য ক্লিকে কবিতা। খুব বেশি সময় লাগে না, ভাবতে হয় না বেশি, পরিশ্রমও নেই। অথচ এধরনের কাজগুলো এতদিন ধরে শিল্পীরা করে এসেছেন। ছবি আঁকা অথবা সাহিত্য সৃষ্টি করা, এসব আর্টের জন্যে সৃজনশীলতার দরকার হয়। সৃজনশীল মানুষেরা দীর্ঘদিন অনুশীলনের মাধ্যমে শিল্পসৃষ্টিতে পারদর্শী হয়ে ওঠেন। এই অনুশীলন, অধ্যবসায় এবং শিল্পসৃষ্টি, এইস...