Posts

Showing posts from June, 2026

তিতলি

Image
" আমার আকাশ-সীমা বেঁধে দেয়া আছে। তবু সংকোচ পায়ে নিয়ে, তোমার নিকটে গিয়ে যখনই দাঁড়াই, আশার পাখিকে নিয়ে সীমানা ছাড়াই।” - কবি তারকানন্দ ঠাকুর

সুলতানা'স ড্রিম

Image
  সুলতানাস ড্রিম নামের অ্যানিমেশন ফিল্মটা এক বসায় দেখে ফেললাম গত সপ্তাহে। এটার খোঁজ পাওয়াটা কাকতালীয়ই বলা যায়। অন ডিমান্ড অ্যাপে বেঙ্গলি লিখে সার্চ দিতেই দেখি চলে এলো সাবা, ঢাকা এটাক, বাড়ির নাম শাহানা, এই মুভিগুলো। সাথে এই সুলতানাস ড্রিম। বাড়ির নাম শাহানা দেখব নাকি সুলতানাস ড্রিম, এই নিয়ে ভাবতে ভাবতে দেখি এটাতেই ক্লিক করে ফেলেছি। ইদানিং বই বা মুভি পড়া বা দেখার আগে বেশি খোঁজ খবর করি না। এআই এর উৎপাতে রিভিউ দুনিয়া এখন রীতিমত পঙ্কিল হয়ে গেছে। যেকোনও কিছু নিয়েই এত এত তথ্য আর মতামত যে ক্লান্তি চলে আসে। এসব এড়িয়ে যাই, কারণ এছাড়া একটা সহজ প্রত্যাশা নিয়ে কোনও কিছু উপভোগ করার আর কোনও উপায় নেই। এই মুভিটা নিয়েও তেমন কিছু জানা ছিলো না। দেখতে দেখতেই বুঝলাম, সুলতানার স্বপ্নের মূল গল্পটা ফিল্মের গল্প নয়, বরং সেটিকে এক ধরনের ট্রিবিউট করে এগিয়েছে ফিল্মের গল্প। শিল্পে এ ব্যাপারটা খুব অপ্রচলিত কিছু নয়। মনে আছে আন্ডার গ্র্যাডে একবার জীবনীভিত্তিক essay লিখতে গিয়ে আমি বেছে নিয়েছিলাম রাশান একজন সাংবাদিককে। আনা স্টেপানোভনা পলিতকভ্সকায়া। চেচনিয়ার যুদ্ধ নিয়ে তাঁর লেখা কিছু রিপোর্ট প...