Posts

কবিতাঃ তোমাকে নয়-

তোমাকে নয়- ----------------- আমার কেবলই কেড়ে নেবার স্বভাব- যা কিছু ভাল লাগে কিংবা লাগার, তার সব, সব কিছুই চাই আমার। ঐ দোকানীর রাংতা মোড়ানো স্বপ্ন ভরা বয়াম, ও পাড়ার ঐ দুরন্ত ব্যাটসম্যানটির সুনাম, অদ্ভুত সব চকমকি মার্বেল, আর- অগোছালো চুলে মায়ের অনিচ্ছুক বিলি কাটার আরাম। আরও, আরও কত কী-ই, পত্রিকার রঙীন নর্তকী- দূর সমুদ্রের সেই রাগে ফুঁসে ওঠা ঢেউ, ভরা বর্ষায় পাশের ছাতার বিহবল কেউ। কেড়ে নিয়েছি আমি সবই, যখন যা চেয়েছি নিজের করে। আজ তবু এতদিনের পরে- যখন জীবন নিচ্ছে একটা অহেতুক বিরতি, দ্বিধার কাঁটায় চোখে পড়ছে শুধুই তোমার অনুপস্থিতি। স্বভাবের বাইরে দাঁড়িয়ে নির্নিমেষ দেখে গেছি, আমাদের হৃদয়েরা হয়ত মন ভুলে খেলেছিলো কানামাছি।। তবু, আজ জেনো, সত্যি এটাই- আমার কেড়ে নেয়া সুখের তালিকায়- তুমি নাই। ----- তারেক নূরুল হাসান ১৪/০৭/২০১৪ মেলবোর্ন

কবিতাঃ অপ্রকাশ

অপ্রকাশ প্রণয় সে গোপন গভীর থাকা ভালো। শহরের উষ্ণতম সরোবরের অভিমানী জলে- শীত-দুপুরে কোন ঘুম ভাঙানিয়া স্নান, তারও চেয়ে ভালো, ডুবে ডুবে ডুবে পানকৌড়ির অলৌকিক আহবান। ডাহুক পাখীর প্রেমের মতন জেনো, আমাদের সংক্ষিপ্ত অবকাশ। ভালো বাসা না বাসার দোলাচলে, সংশয়ে আকুল আশ্বাস। তারচে’ বরং এসো, দূরে সরে যাই। দেখো ঢের ভাল এই নীরবতা, এ মাঝির মন ভাঙা গানে, সহসা ব্যাকুল হয়, বৈঠায় মাপা গভীরতা। গভীরতা শোনো, গোপনীয় থাক। এ প্রণয় না হয়, না হোক সবাক।। যে নদীর না ওঠা সে ঢেউ, অথবা সে নদীটির সুগভীর জল; ভালোবেসে চুপ থাকা ভালো, ছুঁয়ে থেকেও না-ছোঁয়া অতল।। ----- তারেক নূরুল হাসান ২২/০৫/২০১৪ মেলবোর্ন

বইদ্বীপ প্রকাশনীর সাইট-

Image
বাংলা ইবই নিয়ে আলাদা একটা সাইট তৈরি করলাম। ঠিকানা এখানে-  বইদ্বীপ প্রকাশনী।  মূল উদ্দেশ্য হলো বাংলায় ইবই প্রকাশনা সম্পর্কিত সুবিধা, অসুবিধা, জটিলতা ইত্যাদি বিষয়ে মতবিনিময় করা। কেউ ইবই প্রকাশ করতে চাইলে নিজেরাই নিজেদের সহযোগিতা করা যাবে এই ব্লগের মাধ্যমে। বাংলায় প্রকাশিত ইবইগুলোর একটা তালিকামতন রাখাও আরেকটা উদ্দেশ্য। যদিও মনে করি, কদিন বাদে বাংলা ইবই-এর জোয়ারে তালিকা রাখা আর সম্ভবপর হবে না। :) ইবই নিয়ে নিজেদের চিন্তা-ভাবনা, প্রশ্ন ইত্যাদি শেয়ারের জন্যে চলে আসুন বইদ্বীপ প্রকাশনীর  সাইটে ।

ইলিয়াসের ঘোড়া: আমার নতুন বই

Image
বেশ কিছুদিন ধরেই সময় দিচ্ছিলাম এটার পেছনে। অবশেষে আজকে জিনিসটা ফাইনাল হলো। আমার নতুন বইটা প্রকাশিত হলো স্ম্যাশওয়ার্ডস থেকে। এটি পুরোপুরিই ইবুক। আপাতত প্রিন্টেড ভার্সানে যাবার কোন পরিকল্পনা নেই। বইটি বিনামূল্যে নামানো যাবে নিচের লিংক থেকে।  ইলিয়াসের ঘোড়া- তারেক নূরুল হাসান বইটি যারা পড়বেন, তাদের মতামত জানবার জন্যে অপেক্ষায় রইলাম। 

সহী দিননামা

Image
৭১ একাত্তর নামে নতুন একটা চ্যানেল হয়েছে দেখছি। এখানে বাংলা টিভি দেখা বেশ হ্যাপার কাজ। বিভিন্ন ওয়েবসাইটের নানা প্যাকেজ নিতাম একসময়, কিছু বিজ্ঞাপন আর স্প্যাম ভরা ফ্রি সাইট দিয়েও কাজ চলেছে একদা, আপাতত সব ঘুরে টুরে আইপিটিভি বাক্সে থিতু হয়েছি। বেশ ভালই সার্ভিস দিচ্ছে। যদিও সবগুলো বাংলা চ্যানেল আসে না। অনেকগুলো ভালো চ্যানেলই নেই, সময়, ইন্ডিপেন্ডেন্ট নেই, মাছরাঙাও নেই। কিন্তু একাত্তর কেমন করে যেন চলে এলো। এবং আসার পর থেকেই, ক্রিকেটের জন্যে যদি চ্যানেল নাইন খুলে বসে না থাকি, তাহলে যে চ্যানেলটা এখন বেশি দেখা হয়, তার নাম একাত্তর। দেশের প্রথম ফুল হেইচডি চ্যানেল বলে দাবি করছে প্রায়শই, ছবির মানও আসলেই চমৎকার। ওদের দুটা ডকুমেন্টারি দেখলাম, দুটোই বেশ ভাল লেগেছে। ঘুরে ফিরে যদিও দেখাচ্ছে বারেবারেই। অনুষ্ঠান নির্মাণেও খানিকটা ভিন্নতা চোখে পড়ছে। হঠাৎ করে সেই একুশের সামিয়া জামান আর সামিয়া রহমানকে একসাথে আবার দেখতে পেয়েও ভাল লাগছে বেশ। আমার শুধু একটা ব্যাপারেই খটকা, নামটা নিয়ে। একুশ চলে, বায়ান্নও, হয়তা বিজয় বা স্বাধীনতা-র মত শব্দগুলোও বহুব্যবহারে জৌলুশ হারিয়ে সর্বসাধারণের পকেটের রুম...

:-(

Image

ইদানিং বেশ কিছু নতুন বই পড়ছি

Image
ইদানিং --------- বছর-খানিক ধরেই খুঁজে পাচ্ছিলাম না ব্যাটাকে। অথচ খুঁজছিলাম, অনেকদিন ধরেই। আমার বুকশেলফের আড়ালে, বালিশের পাশে জমে থাকা অলস অন্ধকারে, অথবা কাজ শেষে বাড়ি ফিরে জমাটি করে বসে থাকা সোফার আরামে। কিন্তু বাস্তবিক প্রায় হারিয়েই ফেলেছিলাম তার খোঁজ। শেষমেষ একটা ষড়যন্ত্র করতে হলো। নিজের সাথে নিজেই চোখ রাঙাতে হলো। একদিন সকালে উঠে আয়নায় নিজেকে জোরসে ধমক লাগালাম, চোপ রাও বদমাশ, যা বলি তা-ই করো। তো, করলাম। চুপচাপ। বাধ্য মানুষটির মতো ফেইসবুকের ডিএকটিভেট বাটন চেপে দিলাম। জুকারবার্গের নীল দৈত্য কঁকিয়ে উঠলো, কেন কেন? বললাম, না হে, এটা সাময়িক বিচ্ছেদই কেবল, পাকাপাকি ছাড়াছাড়ি নয়, আবার আসিব ফিরে, সহসাই। তারপর বুকশেলফের বইগুলোকে ওলট পালট করে ঝাড়াঝাড়ি করে নিলাম। একটা করে বই জায়গা করে নিলো আমার সবকটা চারণভূমিতে। গাড়িতে একটা, সোফার পাশে একটা, একটা ডাইনিং টেবিলে, বিছানায় বালিশের পাশে একটা, আঁকাআঁকির টেবিলে একটা। ড্রপবক্সের একাউন্ট থেকেও ঝেড়ে মুছে বিদায় জানিয়ে দিলাম সব কটা অনাবশ্যক ফাইলকে। তার বদলে সেটা ভর্তি হয়ে গেলো হাজার-খানেক ই-বুকে। এবং, তারপরে, সহসাই খুঁজে পেলাম তাকে। ...

বাংলা ইবুক

Image
বাংলা ইবুক নিয়ে নানারকম পরীক্ষা নিরিক্ষা চালিয়েই যাচ্ছি। হাতে অবশ্য গিনিপিগ আছে একটাই, আমার সবেধন নীলমণি কাঠের সেনাপতি । ইবুকের বাজারে বাংলা বই একসময় সদর্পে ঘুরে বেড়াবে, এরকমটাই প্রত্যাশা করি। এখনকার ইন্টারনেট আর টেকি যুগে ব্যাপারটা খুবই সহজ। আমি সিদ্ধান্ত নিয়েছি পরবর্তীতে কখনও বই বের করলে প্রিন্টেড এডিশানের সাথে সাথে ইবুক এডিশানেও বই প্রকাশ করবো।  আমি যেটা করেছি, সেটা একটু লিখে রাখি, উৎসাহী কারো কাজে লাগবে আশা করি। কিন্ডল ফর আইপ্যাড প্রথমেই স্ম্যাশওয়ার্ডস ডট কমে একটা একাউন্ট করে নিয়েছি। এটা ফ্রি। ওদের ওখান থেকে বই বিক্রি করলে কিছু কমিশন কেটে রাখে ওরা, এমনই সহজ শর্তে একাউন্ট খুলে ফেলা যায়। আমার কাছে খুবই ব্যবহার-বান্ধব লেগেছে সাইটটি। আরেকটা কারণ হলো, বইটা যদি ওদের প্রিমিয়াম ক্যাটালগে অন্তর্ভুক্ত হবার জন্যে কোয়ালিফাই করে তাহলে সেটা শুধু ওদের সাইটেই নয়, একই সাথে কিন্ডল, আইবুক বা ন্যুক এর স্টোরেও ওরা বইটা বিক্রির জন্যে পাঠিয়ে দেয়।  কোয়ালিফাই করাটা অবশ্য কষ্টসাধ্য কিছু নয়, ওদের বলে দেয়া নিয়মগুলো মেনে বই প্রকাশ করলেই সাধারণত হয়ে যায়। একাউন্ট...

পরশু রাতে, ন্যান্ডোজে

Image
:-)

হই হই!

Image
বই পেলাম হাতে আজই। ব্যাপক আনন্দ লাগছে।