Posts

:-(

Image

ইদানিং বেশ কিছু নতুন বই পড়ছি

Image
ইদানিং --------- বছর-খানিক ধরেই খুঁজে পাচ্ছিলাম না ব্যাটাকে। অথচ খুঁজছিলাম, অনেকদিন ধরেই। আমার বুকশেলফের আড়ালে, বালিশের পাশে জমে থাকা অলস অন্ধকারে, অথবা কাজ শেষে বাড়ি ফিরে জমাটি করে বসে থাকা সোফার আরামে। কিন্তু বাস্তবিক প্রায় হারিয়েই ফেলেছিলাম তার খোঁজ। শেষমেষ একটা ষড়যন্ত্র করতে হলো। নিজের সাথে নিজেই চোখ রাঙাতে হলো। একদিন সকালে উঠে আয়নায় নিজেকে জোরসে ধমক লাগালাম, চোপ রাও বদমাশ, যা বলি তা-ই করো। তো, করলাম। চুপচাপ। বাধ্য মানুষটির মতো ফেইসবুকের ডিএকটিভেট বাটন চেপে দিলাম। জুকারবার্গের নীল দৈত্য কঁকিয়ে উঠলো, কেন কেন? বললাম, না হে, এটা সাময়িক বিচ্ছেদই কেবল, পাকাপাকি ছাড়াছাড়ি নয়, আবার আসিব ফিরে, সহসাই। তারপর বুকশেলফের বইগুলোকে ওলট পালট করে ঝাড়াঝাড়ি করে নিলাম। একটা করে বই জায়গা করে নিলো আমার সবকটা চারণভূমিতে। গাড়িতে একটা, সোফার পাশে একটা, একটা ডাইনিং টেবিলে, বিছানায় বালিশের পাশে একটা, আঁকাআঁকির টেবিলে একটা। ড্রপবক্সের একাউন্ট থেকেও ঝেড়ে মুছে বিদায় জানিয়ে দিলাম সব কটা অনাবশ্যক ফাইলকে। তার বদলে সেটা ভর্তি হয়ে গেলো হাজার-খানেক ই-বুকে। এবং, তারপরে, সহসাই খুঁজে পেলাম তাকে। ...

বাংলা ইবুক

Image
বাংলা ইবুক নিয়ে নানারকম পরীক্ষা নিরিক্ষা চালিয়েই যাচ্ছি। হাতে অবশ্য গিনিপিগ আছে একটাই, আমার সবেধন নীলমণি কাঠের সেনাপতি । ইবুকের বাজারে বাংলা বই একসময় সদর্পে ঘুরে বেড়াবে, এরকমটাই প্রত্যাশা করি। এখনকার ইন্টারনেট আর টেকি যুগে ব্যাপারটা খুবই সহজ। আমি সিদ্ধান্ত নিয়েছি পরবর্তীতে কখনও বই বের করলে প্রিন্টেড এডিশানের সাথে সাথে ইবুক এডিশানেও বই প্রকাশ করবো।  আমি যেটা করেছি, সেটা একটু লিখে রাখি, উৎসাহী কারো কাজে লাগবে আশা করি। কিন্ডল ফর আইপ্যাড প্রথমেই স্ম্যাশওয়ার্ডস ডট কমে একটা একাউন্ট করে নিয়েছি। এটা ফ্রি। ওদের ওখান থেকে বই বিক্রি করলে কিছু কমিশন কেটে রাখে ওরা, এমনই সহজ শর্তে একাউন্ট খুলে ফেলা যায়। আমার কাছে খুবই ব্যবহার-বান্ধব লেগেছে সাইটটি। আরেকটা কারণ হলো, বইটা যদি ওদের প্রিমিয়াম ক্যাটালগে অন্তর্ভুক্ত হবার জন্যে কোয়ালিফাই করে তাহলে সেটা শুধু ওদের সাইটেই নয়, একই সাথে কিন্ডল, আইবুক বা ন্যুক এর স্টোরেও ওরা বইটা বিক্রির জন্যে পাঠিয়ে দেয়।  কোয়ালিফাই করাটা অবশ্য কষ্টসাধ্য কিছু নয়, ওদের বলে দেয়া নিয়মগুলো মেনে বই প্রকাশ করলেই সাধারণত হয়ে যায়। একাউন্ট...

পরশু রাতে, ন্যান্ডোজে

Image
:-)

হই হই!

Image
বই পেলাম হাতে আজই। ব্যাপক আনন্দ লাগছে।

অতীন বন্দ্যোপাধ্যায়

অতীন বন্দ্যোপাধ্যায়-এর লেখা আগে পড়িনি খুব একটা। শুনেছিলাম ঈশ্বরের বাগানের কথা। অলৌকিক জলযান কি ওনারই? সম্ভবত। আপাতত ওনার ছোটগল্প পড়া শুরু করলাম, পড়তে অদ্ভুত ভাল লাগছে।

ইদানিং যা করি -

Image
:-)

কাঠের সেনাপতি'র ই-বুক ভার্সান

Image
সুখবর! 'কাঠের সেনাপতি' বইটির ইবুক ভার্সানও এখন কিনতে পাওয়া যাচ্ছে। তিন ফর্ম্যাটে বইটি পাওয়া যাচ্ছে- ইপাব, মোবি ও পিডিএফ। যেসব ডিভাইসে বইটি টেস্ট করা হয়েছেঃ ১/ আইপ্যাড - আইবুক, কিন্ডল রিডার এপ। ২/ পিসি- উইন্ডোজ সেভেন- এডাবি, ফক্সিট ও কিন্ডল রিডার। ৩/ এন্ড্রয়েড ফোন (স্যামসাং গ্যালাক্সি এস টু, এস থ্রি)- এডাবি, কিন্ডল রিডার, পোলারিস অফিস। ৪/ আইফোন ৪- কিন্ডল রিডার এপ। বইটির ই-ভার্সানের মূল্য রাখা হচ্ছে USD$ 1.99 পে-পাল বা ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে। বইটি কিনতে হলে ক্লিক করতে হবে এখানে- অথবা নিচের লিংকে- স্ম্যাশওয়ার্ডস ডট কম এছাড়াও, আগের মতই, বইটির হার্ড-কপি পাওয়া যাচ্ছে নিচের দুটি ওয়েবসাইটে- ১/ রকমারি ডট কম ২/ বইমেলা ডট কম   mobi version- Kindle for iPad বইটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন এখানে- কাঠের সেনাপতিঃ আমার প্রথম বই। epub version- iBook for iPad Test: Kindle for PC Test: Kindle app for Android

এক বি-রা-ট সুসংবাদ :D

ছোটবেলায় সিনেমায় দেখেছিলাম নায়ক জসিম দৌড়ে দৌড়ে এসে হুমড়ি খেয়ে পড়ে বলছে, মা, মা, দেখো,আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি! জীবনের প্রায় মাঝবরাবর এসে, আমি একসময়ের রবিউল থেকে শরীর-স্বাস্থ্যে মাশাল্লাহ জসিমে এসে দাঁড়িয়েছি। এই ‘সুবিশাল’ প্রাপ্তি উদযাপনেরই সম্ভবত একটা সুযোগ করে দিলো রকমারি ডট কম। তাদের কল্যাণে আমি জসিমের মতই আপ্রাণ দৌড়ে এসে হুমড়ি খেয়ে পড়ে বলতে পারছি, জনগণ দেখো দেখো, আমি সেকেন্ড হয়েছি। :D অনেক ভূমিকা হলো, এবারে তাহলে আসল ব্যাপার বলেই ফেলি। ঘটনা হলো এই যে রকমারি ডট কমের আয়োজিত রিভিউ প্রতিযোগে আমি অংশগ্রহণ করেছিলাম, একটু আগেই তাঁরা ইমেইল মারফত জানালো যে আমার করা রিভিউগুলো তাঁদের বিবেচনায় দুই নম্বুরি প্রতীয়মান হয়েছে। থুক্কু, আই মিন, প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে। এই শুনে আনন্দে আত্মহারা হয়ে আমার মুখের হা বড় হতে হতে কপাটি লেগে গেছে! রকমারি ডট কম সম্পর্কে একটুখানি বলি, ওয়েবসাইটটি খুব সম্প্রতিই আত্মপ্রকাশ করেছে। এবং এই রকমারির রকম-সকম দেখে আমি মোটামুটি বিমোহিত। বাংলাদেশের ভেতরে এরা ঘরে বসে বই পাবার চমৎকার সুযোগ করে দিচ্ছে। ক্রেডিট কার্ড ব...

প্রবাসে নববর্ষ ১৪১৯

আই হেইট ভেজিটেবলস, লাল শাক, পুঁই শাক, বৈশাখ; সবই ধুর, ইশ, বিস্বাদ! তবু, থাক, যারা ভালো পান, তাদের জন্যে গাই এ গান, যা, যা তবে, দূর দেশে গিয়ে মর, হে বৈশাখ।