Posts

Showing posts with the label গান

কৃষ্ণচূড়াদের গান-

Image
  কৃষ্ণচূড়াদের গান- গরম কফির ধোঁয়ায় জেগে ওঠে আমাদের সকাল দূরের কোনও রেলগাড়ির কুহু ডাক, নাকি সেটা কোকিল কোনও, সে ডাকে ভাঙ্গে এক শালিকের ঘুমও, আমাদের হাতে ধরা থাক আমাদের হাত। আমাদের হাতে আমাদের হাত ধরা থাক। আগুনপাখিদের মতন কৃষ্ণচূড়ার চোখে আজ জল, মেঘ নিশ্চল। ভাঙ্গা কম্পাসে ভুল গানের ছবি দেশ শহর বাড়ি বদলে গেছে সবই, তবুও আমাদের - হাত ধরা থাক, আমাদের হাতে আমাদের হাত ধরা থাক। দূরের কোনও রেলগাড়ির কুহু ডাক, নাকি সেটা কোকিল কোনও, সে ডাকে ভাঙ্গে এক শালিকের ঘুমও, আমাদের হাতে আমাদের হাত ধরা থাক। আমাদের হাতে ধরা থাক আমাদের হাত। ----- গানের কথাঃ তারেক নূরুল হাসান সুর, সংগীতায়োজন ও কণ্ঠঃ নিঘাত সুলতানা তিথি

এইটা তোমার গান

Image
চন্দ্রবিন্দুর গান গুলোর একটা ব্যাপার হচ্ছে , গানগুলো সব মায়ায় ভর্তি| বিষয় যাই হোক, প্রেয়সী বা কোন হৃদয়হীনা, রিকশাওয়ালা বা ভিনদেশি কোন তারা, বিকেলবেলার গান, সব, সব কিছুর জন্যেই তাদের অসীম মায়া | গানগুলো শুনতে এ কারণেই হয়তো এতো বেশি ভালো লাগে, এতো বেশি মনে লাগে |