অনুবাদ প্রচেষ্টাঃ রবিন হলের দি কার্টুনিস্ট'স ওয়ার্কবুক এর ভূমিকা
ভূমিকা : দি কার্টুনিস্ট’স ওয়ার্কবুক কার্টুন আঁকার ব্যাপারটা আমার কাছে চিরকালই খুব আকর্ষণীয় মনে হয়েছে, কারণ আমার ধারণা ছিল অন্য চাকুরেদের মত কার্টুনিস্টদের নিশ্চয়ই রোজ সকালে ঘুম ভেঙ্গে উঠে কাজে যেতে হয় না। অবশ্য এটাই একমাত্র কারণ নয়। আমি রীতিমতন মুগ্ধ হয়ে ভাবি যে , কেবল মাত্র একটা কার্টুন দিয়েই কেমন সহজে আমাদের জীবনের প্রায় সব ধরণের দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তোলা সম্ভব । খুব গম্ভীর কোনো ব্যাপার থেকে শুরু করে খুব মজার কিছু- অথবা দুনিয়া কাঁপানো কোনো ঘটনাই হোক বা খুব সাধারণ কোনো ব্যাপার- সব কিছু কেবল একটা ছবিতেই কেমন করে এঁকে ফেলা যায়! মুশকিল হচ্ছে , আমি সেই সৌ ভাগ্যবানদের দলে পড়ি না যারা নানারকম সৃজনীশক্তি নিয়ে জন্মেছে। সত্যি বলতে কি, আমার আঁকা ছবিও একেবারেই ভাল ছিল না; এমনকি একেবারে শুরুর দিকের আঁকাআঁকি দেখতে কাকের ঠ্যাং বকের ঠ্যাং মনে হতো। সুতরাং কার্টুনিং যদি করতে চাই, আমাকে যে খুব ভালমতন উঠে পড়ে লাগতে হবে সেটা আমি বেশ বুঝতে পেরেছিলাম। তাই হাতের কাছে আমি যা কিছু কার্টুন পেতাম সব ভাল করে দেখা শুরু করলা...