Posts

Showing posts with the label সত্যজিৎ রায়

The Collected Short Stories by Satyajit Ray

Image
সত্যজিৎ রায়ের ছোটগল্পের আমি সাঙ্ঘাতিক ভক্ত। তাঁর ‘গল্প ১০১’ বইটার বেশিরভাগ গল্পই প্রায় মুখস্ত হয়ে গেছে পড়তে পড়তে। সেগুলো থেকে বাছাই করা ঊনপঞ্চাশটি গল্পের ইংরেজি অনুবাদ নিয়ে এই বই- ‘The Collected Short Stories by Satyajit Ray.’  অনুবাদ অনেকটা পাজ্‌ল এর মত ব্যাপার বলে মনে হয় আমার কাছে। সেখানে শুধু শব্দের অর্থ বসিয়ে গেলেই চলে না, বরং উদ্দিষ্ট পাঠকের মন বুঝে বাক্য সাজানো লাগে। ধাঁধাঁর চেয়ে কম নয় তা কোনও অংশে! সত্যজিতের লেখা এত পছন্দের গল্পগুলির ইংরেজি চেহারা কেমন হল, সেই আগ্রহ থেকেই বইটি সংগ্রহ করা।  কেনার সময় জানতাম গল্পগুলো অনুবাদ করেছেন গোপা মজুমদার । এখনও সব গল্প পড়ে উঠতে পারিনি, প্রথম দিকের কয়েকটা কেবল। কিন্তু তাতেই অনুবাদের মান নিয়ে খুব ভালো বোধ করছি। খুবই মসৃণ, কোথাও হোঁচট না-খাওয়া অনুবাদ। সত্যজিতের বাংলা-র ঝরঝরে ভাবটা এই অনুবাদগুলোয় খুঁজে পেতে সমস্যা হয় না। এটা একটা বিরাট সাফল্য বলে মনে করি।  তবে বইটি হাতে পেয়ে যে সারপ্রাইজটা পেলাম তা হল, কিছু গল্প দেখলাম সত্যজিতের নিজেরই অনুবাদ করা! এটা একেবারেই অপ্রত্যাশিত পাওনা। এক লাফে খুব প্রিয় গল্প ‘ খগম ’ খুলে বসলাম। সাপের ভাষা...

সত্যজিৎকে নিয়ে | শঙ্করলাল ভট্টাচার্য

Image
একটানা একটাই বই পড়ে যাওয়ার আনন্দ, অনেকদিন হলো, পাওয়ার সুযোগ হয়ে উঠছিল না। সমস্যা আমারই, একই সঙ্গে কয়েকটা বই পড়তে থাকি। সেগুলোর অবস্থানও ভিন্ন ভিন্ন জায়গায়; কোনোটা বিছানার পাশের সাইডটেবলে, তো কোনোটা কাজের টেবলের ওপরে। একটা ফোনে তো অন্যটা কিন্ডলে। যখন যেখানে পড়তে সুবিধা হয় আর কি।   এই অনভ্যাসের মধ্যেও এই বইটা টানা পড়ে শেষ করে ফেললাম। ছোট বই, লকডাউনের জন্যে বাসায় বন্দী- যখন যে রুমে গিয়েছি সাথে করে নিয়ে ঘুরেছি।   বইটির নাম 'সত্যজিৎকে নিয়ে'- কারণ হিসেবে এটাই আসলে যথেষ্ঠ। কিন্তু তার সঙ্গে লেখকের কৃতিত্ব না দিলে অন্যায় হবে। শঙ্করলাল ভট্টাচার্যের অনেক গুণ, তিনি গল্প উপন্যাস লিখেন, আবার সাংবাদিক, সেই সাথে সংগীতজ্ঞও বটে।   এই বইটি মূলত সত্যজিতের কয়েকটি সাক্ষাৎকারের সংকলন, শঙ্করলালের নেয়া। এবং সেই সাথে কয়েকটি পত্রিকায় ছাপা হওয়া নিবন্ধও রয়েছে। বলা বাহুল্য সেগুলোও সত্যজিৎ সম্পর্কিত।   শঙ্করলালের বর্ণনায় সাংবাদিকসুলভ 'টু দ্য পয়েন্ট' টোনের বদলে বরং লেখকসুলভ একটা আরামদায়ক অলসতা খেয়াল করলাম। শুরুর লেখাটায় সত্যজিতের বসার ঘরে বসে তাঁর জন্যে অপেক্ষা করতে করতে ক...

সত্যজিতের ছবি ও খেরোর খাতাঃ সুনীত সেনগুপ্ত

Image
একটা সিনেমা নির্মাণের আগে দীর্ঘ প্রস্তুতি নিতেন সত্যজিৎ রায়। তাঁর খেরোর খাতা ভরা থাকতো চিত্রনাট্যের খসড়ার বিভিন্ন সংস্করণে। এক বা দুইবার নয়, বহু বহুবার করে সেসব খসড়া পাতায় কাটাকুটি করতে করতে তবে চূড়ান্ত হতো নির্দিষ্ট কোন দৃশ্য অথবা সংলাপ।  চরিত্রের একটা সম্ভাব্য রূপ তিনি স্কেচ করে রাখতেন। কোথায় কোন প্রপস ব্যবহৃত হবে, সে সবের লিস্ট, দেখতে কেমন হবে সব কিছু টুকে রাখা থাকতো সেখানে।  কোন একটা নির্দিষ্ট দৃশ্য, সেটা আসলেই প্রাসঙ্গিক হবে কি না, সেই প্রশ্ন করতেন তিনি খেরোর খাতায়। এবং প্রশ্নের পরে প্রশ্ন, এবং হাজারো কাটাকুটি, যতক্ষণ পর্যন্ত দৃশ্য অথ...