The Hedge Knight
মার্ভেলের এই গ্রাফিক নভেলটা পড়া ধরেছি টিভিতে সিরিজ শুরু হবার ৩ সপ্তাহ পরে। একেকটা এপিসোড দেখি, তারপরে তার কাহিনী আবার গ্রাফিক নভেলের পাতায় পড়ি। তবে সতর্ক ছিলাম, স্পয়লার চাইনি। আমার মত অস্থির চিত্ত পাঠকের জন্যে এটা বেশ কঠিন একটা কাজ। কারণ, মার্টিনের গল্পের গাঁথুনি এমনিতেই ভালো, এই নভেলও তার ব্যতিক্রম নয়।
আজ নাকি শেষ এপিসোড আসবে টিভিতে, মনে হচ্ছে সিজনটা আরেকটু লম্বা হলে ভালো লাগতো। স্যর ডানক আর এগের চমৎকার বন্ধুত্ব মিস করবো অনেক। এদিকে বুঝতে পারছি না নভেলটা কি এখনই পড়ে ফেলবো, নাকি অপেক্ষা করবো ফিনালে দেখা পর্যন্ত?
