Posts

Showing posts from February, 2026

পুতুলনাচের ইতিকথা | মানিক বন্দ্যোপাধ্যায়

Image
ইদানিং এই একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, আনকোরা নতুন কোনো না-পড়া বইয়ের বদলে, পড়তে গেলে আনমনে হাতে উঠে আসে পুরনো কোনো পড়া-বই, খুব পছন্দের, এবং প্রিয় যেগুলো। নতুন বছরে যে কয়েকটা বই পড়া হলো, তার সিংহভাগই পুনর্পাঠ! মনে হচ্ছে আমাকে জীবনানন্দে ধরেছে, "একবার ভালোবেসে কেন আমি ভালোবাসি সেই ভালোবাসা।" বাতিঘরের ধ্রুপদি সিরিজের কল্যাণে পুতুলনাচের ইতিকথা আবার পড়ে ফেললাম। এবারে শশী ডাক্তারকে আগের চেয়ে বেশি রহস্যময় মনে হলো। আরও মনে হলো, মানিক আসলে বারবার পড়া যায়।

The Hedge Knight

Image
মার্ভেলের এই গ্রাফিক নভেলটা পড়া ধরেছি টিভিতে সিরিজ শুরু হবার ৩ সপ্তাহ পরে। একেকটা এপিসোড দেখি, তারপরে তার কাহিনী আবার গ্রাফিক নভেলের পাতায় পড়ি। তবে সতর্ক ছিলাম, স্পয়লার চাইনি। আমার মত অস্থির চিত্ত পাঠকের জন্যে এটা বেশ কঠিন একটা কাজ। কারণ, মার্টিনের গল্পের গাঁথুনি এমনিতেই ভালো, এই নভেলও তার ব্যতিক্রম নয়। আজ নাকি শেষ এপিসোড আসবে টিভিতে, মনে হচ্ছে সিজনটা আরেকটু লম্বা হলে ভালো লাগতো। স্যর ডানক আর এগের চমৎকার বন্ধুত্ব মিস করবো অনেক। এদিকে বুঝতে পারছি না নভেলটা কি এখনই পড়ে ফেলবো, নাকি অপেক্ষা করবো ফিনালে দেখা পর্যন্ত?