Tuesday, December 22, 2009

তিন বছর


কীভাবে যে উড়ে যায় দিন,
সাথে নিয়ে কয়েকটি ভুলে থাকা ঋণ।
মুঠো মুঠো সাদা কালো জমে শুধু এলবামে,
আমাদের সব ছবি আজকে রঙীন।
আমরা হাসতে গিয়ে একসাথে
আমরা হাঁটতে গিয়ে একসাথে
আমাদের নিঃশ্বাস একসাথে গেয়ে ওঠে,
আমাদের মায়ার হরিণ।
স্বপ্নেতে ঘোরাঘুরি, প্রতি দানে হাজারটি ভুল।
তবু আমাদের সঙ্গে আকুল,
তিনটি বছর জুড়ে ফুঠে ওটা আমাদের লাল নীল ফুল।
-------------
২২/১২/০৯

1 টি মন্তব্য:

Sushanta Kar said...

বেশতো কবিতাটা! আপনার ব্লগও দারুণ! আপনার বইমেলার অভিজ্ঞতাও ভালো লাগল। কপালে থাকতে হয়!