উহুঁ, আলাদা ফিস-টিস নেই
চাইলে, হাতে লেখা সাদা কাগজের একটা
ফরম দিতে পারি।
সেখানে নাম-ধাম লিখে-
সাথে পিতার বৈষয়িক বৃত্তান্ত,
এবং নীল না পেলে না হয় সাদা খামে পুরেই
আমার বুক পকেটে ফেলে যেও মেয়ে।
শুধু তোমার জন্যই, জেনো,
শুধু তোমাকে ভেবেই আমি
কাগজে বিজ্ঞাপন দেইনি কোনও।
নইলে দু"কলামে রঙীন হরফে
ছেপে দেয়াই তো যেতো-
"কবি-র প্রেমিকা পদে লোক নিয়োগ হচ্ছে।"
হাওয়া শুঁকে শুঁকে আমি টের পেয়ে গেছি,
আমার পুরনো সব প্রেমিকাদের ইদানিং
সার বেঁধে বিয়ে হয়ে যাচ্ছে।
--------------
৪ মে, ২০০৯
5 টি মন্তব্য:
বউয়ের কাছে বকা-ঝকা খাইসেন নাকি? ;)
:) নাহ বকা খাইনি। সেও তো আমার পুরনো প্রেমিকাই!
আপনাকে অনেকদিন পরে দেখলাম মনে হচ্ছে। কোথায় ছিলেন?
দেশান্তরী হবার জন্যে অংক কষছি বলতে পারেন।
কি ছাড়লে কি পাবো -- হিসেব মিলাতে পারি না।
তবে, ব্লগে উঁকি দিই, কমেন্ট করা হয় কম।
এ ভাবে হাওয়া শোঁকার অভ্যাস করলে আরো কি কি যে টের পেতে হয় কে জানে। আমি ভিতু মানুষ তাই চেষ্টা করি না। আপনি তো আছেন, টের পেলেই লিখবেন। আমি চুপি চুপি জেনে নেবো কবিতায়।
ভালোই বলেছেন দাদা। চলুক না আরো কিছুকাল হাওয়া শুঁকে শুঁকে..
Post a Comment